লেটেস্ট নিউজ

মমতার কি বিদায় ঘণ্টা? মুসলিম ভোটব্যাঙ্কে বড় ভাঙনের ইঙ্গিত দিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ

খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর দাবি, গত কয়েক দশকে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের জন্য মুখ্যমন্ত্রী কার্যত কিছুই করেননি। সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানান, যারা মুসলিমদের উন্নয়নের কথা বলে, তারা এখন বুঝতে পারছে মমতার শাসনে এই সমাজ বঞ্চিত থেকেছে। মুসলিম ভোটারদের উদ্দেশে তাঁর প্রশ্ন, “আর কতদিন আপনারা ওনাকে ভোট দিয়ে যাবেন? আমরাও মুসলিমদের প্রকৃত উন্নয়ন চাই।”

বিজেপির মেগা প্রচার ও পরামর্শ অভিযান

ভোটের মুখে সংখ্যালঘু উন্নয়নকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। দলের ইস্তেহার বা ‘বিকশিত পশ্চিমবঙ্গ সঙ্কল্প পত্র’ তৈরিতে সাধারণ মানুষের মতামত নিতে শুরু হয়েছে ‘পরামর্শ সংগ্রহ অভিযান’। ৯৭২৭ ২৯৪ ২৯৪ নম্বরে ফোন করে বা কিউআর কোড স্ক্যান করে যে কেউ নিজেদের স্বপ্ন ও দাবির কথা জানাতে পারবেন। প্রতিটি জেলায় বসানো হয়েছে ‘আকাঙ্ক্ষা সংগ্রহ বাক্স’।

১৯ প্রার্থীর নাম ঘোষণা ও রত্না দেবনাথের লড়াই

বিজেপি তাদের তৃতীয় তালিকায় ১৯ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। সবথেকে উল্লেখযোগ্য নাম জলহাটি কেন্দ্রের প্রার্থী রত্না দেবনাথ, যিনি আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা। এছাড়া কোচবিহার দক্ষিণ থেকে রথীন্দ্র নাথ বোস এবং মেদিনীপুর থেকে শঙ্কর গুছাইত সহ মোট ২৯৪টি আসনেই তৃণমূলের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াইয়ের প্রস্তুতি সেরে ফেলল গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *