রামনবমী ও অন্নপূর্ণা পুজোয় মমতার বিশেষ বার্তা, রাজ্যে শান্তি বজায় রাখার আর্জি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি প্রতিটি উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানান। রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং সর্বাঙ্গীণ উন্নয়নের মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজ্যজুড়ে রামনবমীর বিভিন্ন কর্মসূচি ও শোভাযাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী সকলকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করেন। উৎসবের আবহে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই লক্ষ্যেই তাঁর এই বিশেষ আবেদন। এর পাশাপাশি অন্নপূর্ণা পুজোর পুণ্যলগ্নে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। সম্প্রীতির বার্তা দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

