লেটেস্ট নিউজ

ইডেন কাঁপাতে আসছেন কোহলি-রোহিতরা, ২০২৭ এর শুরুতেই কলকাতায় ধুন্ধুমার লড়াইয়ের সূচি ঘোষণা বিসিসিআইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৬-২৭ মরসুমের ঘরোয়া ক্রিকেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। এই মেগা সিজনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ২২টি ম্যাচ খেলবে ভারত। ১৭টি শহরে আয়োজিত এই সূচিতে রয়েছে ৫টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ।

কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সবথেকে বড় খবর হলো ২০২৭ সালের ৩ জানুয়ারি ইডেন গার্ডেন্সে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে মাঠে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এছাড়া লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও মুম্বইয়ের মতো শহরগুলিও হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। মরসুমের শেষ আকর্ষণ হিসেবে জানুয়ারির শেষ দিকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহুপ্রতীক্ষিত বর্ডার-গাওস্কর ট্রফির ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

আগামী ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে এই দীর্ঘ মরসুমের পর্দা উঠবে। টানা ক্রিকেটের এই সূচিতে বর্ডার-গাওস্কর ট্রফির ম্যাচগুলি হবে নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আমদাবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *