লেটেস্ট নিউজ

স্টেট ব্যাঙ্ক জালিয়াতিতে ফেঁসে গেল অনিল আম্বানির কো ম্পা নি – এবেলা

এবেলা ডেস্কঃ

স্টেট ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড়সড় ফাঁসে অনিল আম্বানির রিলায়েন্স টেলিকম। ১১৪.৯৮ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে সংস্থার দুই প্রাক্তন ডিরেক্টর সতীশ শেঠ এবং গৌতম বি দোশীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। বৃহস্পতিবার মুম্বইয়ে তাঁদের বাসভবনসহ রিলায়েন্সের একাধিক দফতরে ম্যারাথন তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা।

তদন্তে জানা গেছে, স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ১১টি ব্যাঙ্কের কনসোর্টিয়াম থেকে রিলায়েন্স টেলিকম মোট ৭৩৫ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই ঋণের অর্থ নয়ছয় করে ব্যাঙ্ককে বিশাল আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ষড়যন্ত্র, জালিয়াতি এবং সরকারি পদের অপব্যবহারের ধারায় মামলা রুজু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। উল্লেখ্য, চলতি মাসেই রিলায়েন্স কমিউনিকেশনসের অপর একটি ২,৯২৯ কোটি টাকার জালিয়াতি মামলায় অনিল আম্বানিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *