লেটেস্ট নিউজ

ট্রাম্প কি ইরানের পরবর্তী ‘সুপ্রীম লিডার’ হতে চলেছেন? মার্কিন প্রেসিডেন্টের দাবিতে বিশ্বজুড়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ২৭ দিনে পা রাখতেই এক বিস্ফোরক দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইরান তাকে সে দেশের পরবর্তী ‘সুপ্রীম লিডার’ হওয়ার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্পের ভাষ্যমতে, তিনি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন যে তার এই পদের কোনো প্রয়োজন নেই।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নিলেও যুদ্ধের শুরু থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ধ্বংসের মুখে এবং তারা তলে তলে আমেরিকার সাথে আপস করতে চাইছে। পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ইতিমধ্যে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব তেহরানের কাছে পাঠিয়েছে বলে জানা গেছে।

ইরানের পাল্টা হুঁশিয়ারি

ট্রাম্পের এই দাবিকে স্রেফ হ্যালুসিনেশন বা অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি সাফ জানিয়েছেন, ট্রাম্প নিজের সাথেই নিজে আলোচনা করছেন। ইরানের পক্ষ থেকে কোনো ধরনের আপসের প্রস্তাব দেওয়া হয়নি, বরং তারা নিজস্ব ৫ দফা শর্তে যুদ্ধ শেষ করতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *