লেটেস্ট নিউজ

আমেরিকাসহ ২০ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টের দাপট ভারতেও কি ফিরছে মাস্কের কড়াকড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা-সহ বিশ্বের ২০টিরও বেশি দেশে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ভ্যারিয়েন্ট SARS-CoV-2 BA.3.2। দক্ষিণ আফ্রিকায় প্রথম হদিস মেলা এই স্ট্রেনটি বর্তমানে দ্রুত রূপ পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ ছড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে প্রায় ৭৫টি মিউটেশন রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে সক্ষম।

ভারতে কতটা ঝুঁকি?

মহামারি বিশেষজ্ঞ ডক্টর যুগল কিশোর জানিয়েছেন, ভারতে এখনও এই ভ্যারিয়েন্টের কোনো সংক্রমণের খবর নেই। দেশের অধিকাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন হওয়ায় ভীতি কম। আক্রান্ত হলেও উপসর্গ অত্যন্ত মৃদু হওয়ার সম্ভাবনা বেশি।

মাস্ক কি বাধ্যতামূলক?

আপাতত মাস্ক পরা নিয়ে কোনো সরকারি বাধ্যবাধকতা নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতাল বা জনাকীর্ণ গণপরিবহনে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বুস্টার ডোজের প্রয়োজন আছে কি?

নতুন করে বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগের টিকাকরণই শরীরকে গুরুতর অসুস্থতার হাত থেকে রক্ষা করতে যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *