লেটেস্ট নিউজ

গায়ক থেকে গদিতে! নেপালের মসনদে এবার প্রাক্তন র‍্যাপার বালেন শাহ – এবেলা

এবেলা ডেস্কঃ

কাঠমান্ডুর মেয়র থেকে সরাসরি নেপালের প্রধানমন্ত্রী। অবিশ্বাস্য উত্থানে তাক লাগিয়ে দিলেন র‍্যাপার-ইঞ্জিনিয়ার বালেন শাহ। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (RSP) সংসদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর তার দেশের শীর্ষপদে বসা এখন সময়ের অপেক্ষা। শুক্রবার দুপুর ১২টা ৩৪ মিনিটে বিশেষ মাহেন্দ্রক্ষণে শপথ নিতে চলেছেন ৩৫ বছর বয়সী এই তরুণ তুর্কি।

শপথগ্রহণে অভিনব আয়োজন

সংখ্যাজ্যোতিষ মেনে ১২৩৪ সময়ে শুরু হবে অনুষ্ঠান। নেপালি রীতি অনুযায়ী সাতটি শাঁখ বাজিয়ে, ১০৮ জন পুরোহিতের স্বস্তি পাঠ ও বৌদ্ধ ভিক্ষুদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে দায়িত্ব নেবেন তিনি।

চমকপ্রদ রাজনৈতিক সফর

২০২২ সালে নির্দল প্রার্থী হিসেবে লড়ে নেপালের বাঘা বাঘা নেতাদের হারিয়ে কাঠমান্ডুর মেয়র হয়েছিলেন বালেন। এরপর বর্ষীয়ান নেতা কেপি শর্মা ওলিকে তার নিজের দুর্গেই পরাজিত করে ইতিহাস গড়েন তিনি। ৩২ লক্ষ ফেসবুক ফলোয়ার সমৃদ্ধ এই নেতার ‘আনফিল্টারড’ ব্যক্তিত্বই তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে পিএইচডি গবেষণারত বালেন শাহের হাত ধরে নেপালের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *