এক ধমকেই কুপোকাত ফাঁকিবাজরা! বঙ্গ বিজেপিতে নিতিন নবীনের মাস্টারস্ট্রোক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ সফরে এসে প্রবাসী বিজেপি নেতাদের রীতিমতো ক্লাস নিলেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ফাঁকি দেওয়া নেতাদের কড়া ভাষায় সতর্ক করে তিনি সাফ জানান, এখানে কেউ ছুটি কাটাতে আসেননি, কাজ করতে না চাইলে সরাসরি বিদায় নিতে পারেন। নিতিনের এই একটি চালে একদিকে যেমন অলস কর্মীরা চনমনে হয়েছেন, তেমনই রাজ্য নেতাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত হয়েছে। সবচেয়ে বড় বিষয়, স্থানীয় নেতাদের ধরাছোঁয়ার বাইরে থাকা গোষ্ঠীকোন্দল মেটাতে এখন ভিনরাজ্যের এই নেতারাই তুরুপের তাস হয়ে উঠেছেন। ভোটের মুখে বঙ্গ বিজেপির অন্দরে শৃঙ্খলা ফেরাতে নিতিনের এই ‘ডেডলাইন’ এখন টনিকের কাজ করছে।

