লেটেস্ট নিউজ

শান্তিনিকেতনের অপমান ও এনআরসি ইস্যু, বীরভূমে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের খয়রাশোলে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের মতো মনীষীদের অবমাননার অভিযোগ তুলে তিনি বাঙালির আবেগ উসকে দেন। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যের মনিষীদের আসাম্মানকারী দলকে একটিও ভোট দেওয়া উচিত নয়।

এদিনের সভায় এনআরসি, ডিলিমিটেশন এবং সেনসাস নিয়ে ভোটারদের সতর্ক করেন মমতা। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি বেছে বেছে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করছে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান তিনি।

তৃণমূল নেত্রী রান্নার গ্যাসের সংকট ও খাদ্যভ্যাস নিয়ে খবরদারি করার বিষয়েও বিজেপিকে তুলোধোনা করেন। মাছ, মাংস বা ডিম খাওয়ার অধিকারে হস্তক্ষেপের প্রচেষ্টাকে তিনি তীব্র নিন্দা জানান। অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়ের উপস্থিতিতে বীরভূমের জেলা নেতৃত্বের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরে তিনি জেলার সবকটি আসনেই ঘাসফুল ফোটানোর সংকল্প ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *