লেটেস্ট নিউজ

রামনবমীতে কড়া নিরাপত্তা নবান্নের: মোতায়েন ৩ হাজার পুলিশ, নজরদারিতে বিশেষ কন্ট্রোল রুম – এবেলা

এবেলা ডেস্কঃ

রামনবমী উপলক্ষ্যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বুধবার নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপাররা ভার্চুয়ালি যোগ দেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে তিন হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পথও খোলা রাখা হয়েছে।

আগামী ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত বিভিন্ন জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরে বৃহস্পতিবার অধিক সংখ্যায় মিছিল হতে পারে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। এই সংবেদনশীল এলাকাগুলোতে বাড়তি নজরদারির পাশাপাশি নবান্নে একটি বিশেষ কন্ট্রোল রুমও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালতের নির্দেশিকা মেনে নির্দিষ্ট রুটেই সমস্ত মিছিল সম্পন্ন করতে হবে। প্রতিটি মিছিলে সর্বোচ্চ ৫০০ জন পুণ্যার্থী অংশ নিতে পারবেন বলে প্রশাসন স্পষ্ট করে দিয়েছে। জেলা প্রশাসনগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *