লেটেস্ট নিউজ

নবরাত্রিতে ছত্তিশগড়ের মন্দিরে ভয়াবহ বিপর্যয়, রোপওয়ে ছিঁড়ে মৃত্যু ও বহু হতাহত – এবেলা

এবেলা ডেস্কঃ

ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় খল্লারি মাতা মন্দিরে নবরাত্রির পুণ্যলগ্নে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পাহাড়ের ৩,০০০ ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরে ওঠার সময় মাঝপথে রোপওয়ের তার ছিঁড়ে বেশ কিছু কেবিন নিচে পড়ে যায়। এই ভয়াবহ ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন পুণ্যার্থী আহত হয়েছেন।

রবিবার ভোরে কয়েক হাজার মানুষের ভিড়ের মধ্যে এই বিপর্যয় ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তার ছিঁড়ে পড়ার পর হুড়োহুড়ি ও আতঙ্কে মন্দির চত্বরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রায়পুরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উৎসবের মরসুমে এমন ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ও রোপওয়ের রক্ষণাবেক্ষণ নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। জেলা প্রশাসন উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে এবং আপাতত ওই পাহাড়ি তীর্থক্ষেত্রে রোপওয়ে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *