যুদ্ধের আঁচে এবার রান্নাঘরও ওলোটপালোট, সাধারণ মানুষের পকেটে বড় টান – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান-ইজরায়েল সংঘাতের জেরে দেশে জ্বালানি সংকটের পাশাপাশি এবার অগ্নিমূল্য ভোজ্য তেল। রান্নার গ্যাসের আকালের মধ্যেই বাজারে সয়াবিন থেকে সূর্যমুখী সব ধরনের তেলের দাম লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। গত এক মাসে সূর্যমুখী তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে ১৮৫ টাকায় ঠেকেছে। পাল্লা দিয়ে দাম বাড়ছে পাম অয়েল ও সরষের তেলেরও। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে রান্নার তেলের দাম আরও আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করল।

