লেটেস্ট নিউজ

১৮ বছরের খরা কি এবার ঘুচবে? আরসিবির মতো ভাগ্য ফিরবে কি এই তিন দলের – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬-এর উত্তাপ শুরু হতে না হতেই আলোচনায় দিল্লির ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ৫ বার করে ট্রফি জিতলেও এই তিন দলের ঝুলি এখনও শূন্য। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর গত মরসুমে রজত পাটিদারের নেতৃত্বে আরসিবি ট্রফি জিতে ইতিহাস গড়েছে। এবার প্রশ্ন হলো, আরসিবির মতো ১৮ বছরের অপেক্ষা শেষ করে কি নতুন কোনো চ্যাম্পিয়ন পাবে আইপিএল?

পাঞ্জাব ও দিল্লি সেই প্রথম মরসুম থেকে খেললেও ট্রফি ছোঁয়া হয়নি তাদের। নাম বদলে কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পাঞ্জাব কিংস কিংবা দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিটালস করেও ভাগ্য ফেরেনি। পাঞ্জাব দুবার (২০১৪ ও ২০২৫) এবং দিল্লি একবার (২০২০) ফাইনাল খেললেও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে ২০২২ সালে অভিষেকেই গুজরাট টাইটান্স বাজিমাত করলেও লখনউয়ের অপেক্ষা এখনও ফুরোয়নি। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ১৯তম মরসুমে এই তিন দলের মধ্যে কেউ কি পারবে আরসিবির মতো অসাধ্য সাধন করতে? ক্রিকেট বিশ্বের নজর এখন সেদিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *