লেটেস্ট নিউজ

ভারতের জন্য বড় স্বস্তি! ইরানের বিশেষ ৫ দেশের তালিকায় জায়গা পেল দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে ভারতের জন্য সুখবর দিল ইরান। লোহিত সাগর ও পারস্য উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে তেহরান। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে এই জলপথ বন্ধ করে দিলেও ভারতসহ বন্ধু ৫টি দেশের জন্য রাস্তা খোলা রাখার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি।

যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে ভারতের ২০টি পণ্যবাহী জাহাজ আটকে পড়েছিল। ফলে দেশে এলপিজি ও অপরিশোধিত তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়। তবে কূটনৈতিক আলোচনার পর ইরান স্পষ্ট জানিয়েছে যে ভারত, রাশিয়া, চীন, ইরাক ও পাকিস্তান—এই পাঁচটি বন্ধু রাষ্ট্রের জাহাজগুলো সম্পূর্ণ নিরাপদ করিডোর পাবে। শত্রু দেশ এবং তাদের সহযোগীদের জন্যই কেবল এই পথ বন্ধ থাকবে। আমেরিকার সাথে কোনো আলোচনা না হলেও দিল্লির সঙ্গে বন্ধুত্বের খাতিরেই এই বিশেষ সুবিধা দিচ্ছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *