লেটেস্ট নিউজ

চন্দননগরে বিজেপি প্রার্থী বদলের দাবিতে কর্মীদের তুমুল বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় চন্দননগর বিধানসভা কেন্দ্রে পুনরায় দীপাঞ্জন গুহর নাম ঘোষণা হতেই তীব্র অসন্তোষ ছড়িয়েছে দলীয় কর্মীদের মধ্যে। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বাগবাজার জিটি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দেন। স্থানীয় কর্মীদের একাংশ চুঁচুড়ার বাসিন্দা দীপাঞ্জনকে বহিরাগত এবং পূর্বের নির্বাচনে পরাজিত প্রার্থী হিসেবে মানতে নারাজ।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও দীপাঞ্জন গুহ চন্দননগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের ইন্দ্রনীল সেনের কাছে পরাজিত হয়েছিলেন। সেই হারের পর তাঁকে ফের প্রার্থী করায় ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, চন্দননগরে এমন কাউকে প্রার্থী করা হোক যিনি স্থানীয় এবং জয়ের সম্ভাবনা প্রবল। এই ঘটনায় বর্তমানে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

রাজ্যজুড়ে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের ধারা এবার চন্দননগরেও আছড়ে পড়ল। কলকাতা থেকে পাহাড়, বিভিন্ন আসনে প্রার্থী বদলের দাবিতে দলের অন্দরে বিবাদ চরম আকার নিয়েছে। ভোটের মুখে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামাল দেওয়াই এখন গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা প্রচারের গতিতেও বাধার সৃষ্টি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *