একসাথেই মারণাস্ত্র বানাবে ভারত ও আমেরিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
দিল্লিতে প্রতিরক্ষা নীতি নিয়ে বড় বৈঠকের পর ভারত ও আমেরিকার যৌথ অস্ত্র নির্মাণের সিদ্ধান্তে সিলমোহর পড়ল। বুধবার ১৮তম প্রতিরক্ষা নীতি গোষ্ঠীর বৈঠকে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং মার্কিন প্রতিনিধিদলের হয়ে অংশ নেন উপ-সচিব এলব্রিজ কোলবি। যৌথভাবে উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি ও উৎপাদন ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও কৌশলগত আদানপ্রদান বাড়ানোর বিষয়েও চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছে। মার্কিন প্রশাসনের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এস জয়শঙ্কর এবং বিক্রম মিসরির সঙ্গে আলাদাভাবে বৈঠক করে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা করেছেন মার্কিন প্রতিনিধিরা।

