উত্তরপাড়ায় কি এবার এনএসজি কমান্ডোর সার্জিক্যাল স্ট্রাইক? মীনাক্ষী ও কল্যাণের ছেলের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস দীপাঞ্জন – এবেলা
এবেলা ডেস্কঃ
হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ লড়াই। ২৬-এর ‘ডু অর ডাই’ ম্যাচে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে প্রার্থী করে বড় চমক দিল বিজেপি। বাম শিবিরের মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দীপাঞ্জনের লড়াই এখন টক অফ দ্য টাউন।
শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আসা এই প্রাক্তন কমান্ডো রাজ্যজুড়ে নিরাপত্তার সংকট ও জেহাদি কার্যকলাপ নিয়ে সরব হয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ইস্যুতে শান দিতেই এই দুঁদে আধিকারিককে বেছে নিয়েছে পদ্মশিবির। অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য এবং লড়াকু বাম নেত্রী মীনাক্ষীর উপস্থিতিতে উত্তরপাড়া কেন্দ্রটি এখন আক্ষরিক অর্থেই ত্রিমুখী যুদ্ধের রণক্ষেত্র। এই নজরকাড়া কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন, তা নিয়েই তুঙ্গে জল্পনা।

