সিলিন্ডার পিছু কত টাকা কমিশন পায় ডেলিভারি বয়? জানলে আপনার চোখ কপালে উঠবে – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশে রান্নার গ্যাসের দাম যেমন বাড়ছে, তেমনই বাড়ছে সিলিন্ডারের হাহাকার। অনেক সময় বুকিং করার কয়েকদিন পরও গ্যাস হাতে পাচ্ছেন না গ্রাহকরা। এরই মাঝে কালোবাজারির অভিযোগও উঠছে ভুরি ভুরি। কিন্তু আপনি কি জানেন, যে ডেলিভারি বয় আপনার বাড়িতে ভারী সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন, তিনি প্রতিটি সিলিন্ডারের বিনিময়ে ঠিক কত টাকা উপার্জন করেন?
ডিস্ট্রিবিউটর কত পায়?
একটি ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিলে ডিস্ট্রিবিউটর কো ম্পা নি কমিশন হিসেবে পায় ৮০ থেকে ৮৮ টাকা। এর মধ্যে গুদাম রক্ষণাবেক্ষণ ও ডেলিভারি খরচ অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে এই কমিশনের পরিমাণ প্রায় ১০০ টাকা।
ডেলিভারি বয়ের আয় কত?
একজন ডেলিভারি বয় প্রতিটি সিলিন্ডার পিছু ২০ থেকে ২৫ টাকা কমিশন পান। দিনে গড়ে ৩০টি সিলিন্ডার সরবরাহ করলে তার রোজগার হয় ৬০০ থেকে ৭৫০ টাকা। সেই হিসেবে মাসের শেষে আয় দাঁড়ায় ১৫,৬০০ থেকে ১৯,৫০০ টাকার আশেপাশে। তবে উৎসবের মরসুমে বা গ্যাসের চাহিদা তুঙ্গে থাকলে পরিস্থিতি বদলে যায়। তখন দিনে ১০০টি পর্যন্ত সিলিন্ডার ডেলিভারি করে দিনে ২,৫০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৬৫,০০০ টাকা পর্যন্ত আয় করার সুযোগ থাকে তাদের।

