লেটেস্ট নিউজ

আকাশে মহানাটক! মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান কি সত্যিই গুঁড়িয়ে দিল ইরান? – এবেলা

এবেলা ডেস্কঃ

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফের শুরু হয়েছে চরম স্নায়ুযুদ্ধ। ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি, তারা চাবাহারের আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকার একটি শক্তিশালী এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংস করেছে। নিজেদের দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করে ইরান দাবি করেছে, এফ-৩৫ এর মতোই এই অত্যাধুনিক বিমানটিকেও তারা আকাশেই খতম করেছে।

তবে এই দাবিকে স্রেফ ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। এমনকি ইরানের শেয়ার করা ভিডিওটিকে ‘ফ্যাক্ট চেক’ ট্যাগ দিয়ে তারা দাবি করেছে, এটি সম্পূর্ণ সাজানো।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানে আমেরিকা ও ইজরায়েল এফ-২৫ ও এফ-৩৫ এর মতো ঘাতক বিমান ব্যবহার করছে। এর আগেও একাধিকবার মার্কিন বিমান ধ্বংসের দাবি করেছে তেহরান, যা প্রতিবারই অস্বীকার করেছে হোয়াইট হাউস। এবারের এই ভিডিও যুদ্ধের সত্যতা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *