লেটেস্ট নিউজ

পেট্রোল পাম্পেই মিলবে মদ! চণ্ডীগড় প্রশাসনের নজিরবিহীন সিদ্ধান্তে হইচই – এবেলা

এবেলা ডেস্কঃ

এখন থেকে পেট্রোল পাম্প বা শপিং মলে গেলেই কেনা যাবে পছন্দের সুরা। চণ্ডীগড়ের নতুন আবগারি নীতি ২০২৬-২৭ অনুমোদিত হতেই সামনে এল এই বড় চমক। নতুন নিয়ম অনুযায়ী, এল-টুডি লাইসেন্সের মাধ্যমে বাণিজ্যিক বাজার এবং পেট্রোল পাম্পের নির্দিষ্ট দোকানে মিলবে বিদেশি মদ ও বিয়ার।

সুরপ্রেমীদের সুবিধার্থে শুধু প্রাপ্তি সহজ করাই নয়, স্বচ্ছতা আনতেও কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এখন থেকে প্রতিটি মদের দোকানে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রেস্তরাঁ ও বারগুলোতে বসানো হচ্ছে অ্যালকোহল মিটার, যাতে গ্রাহকরা নিজেরাই রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করতে পারেন।

নিরাপত্তার খাতিরে মদ পরিবহনকারী প্রতিটি যানে জিপিএস ট্র্যাকিং এবং বোতলজাতকরণ প্ল্যান্টে সিসিটিভি নজরদারিও নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের দাবি, এই আধুনিক ব্যবস্থার ফলে অবৈধ কারবার রুখে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *