লেটেস্ট নিউজ

মার্কিন হামলার আশঙ্কায় ইরানে যুদ্ধের প্রস্তুতি: স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিচ্ছে ১০ লক্ষ তরুণ – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার সেনাবাহিনী ইরানের অভ্যন্তরে ঢুকে স্থলপথে হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’-এর দাবি অনুযায়ী, সম্ভাব্য মার্কিন আগ্রাসন মোকাবিলায় দেশজুড়ে প্রায় ১০ লক্ষ তরুণ স্বেচ্ছায় সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তেহরানের রাজপথে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের পোস্টারসহ তরুণ যোদ্ধাদের প্রশিক্ষণের তোড়জোড় এখন তুঙ্গে।

পশ্চিম এশিয়ায় আমেরিকার বিশাল নৌ ও বিমানবাহিনী মোতায়েনের খবর প্রকাশ্যে আসতেই ইরান এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও পাকিস্তানসহ বেশ কিছু দেশ দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা চালাচ্ছে, তবুও ইরান মার্কিন ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াইয়ের পথেই অনড় রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই এই সংঘাত চরম আকার ধারণ করেছে।

বর্তমানে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলে ইরান বাধা সৃষ্টি করায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের পূর্ণ আত্মসমর্পণ দাবি করলেও সম্প্রতি তাঁর সুরে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেছে। তবে কোনো পক্ষই এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে একদিকে কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা চললেও, অন্যদিকে এক ভয়াবহ যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *