লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় নাম থাকলে পুরনো কার্ডেই ভোট: দুশ্চিন্তা দূর করল নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার কার্ড নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ধন্দ দূর করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার পর পুরনো কার্ড বাতিল হওয়া নিয়ে আতঙ্ক ছড়ালেও কমিশন স্পষ্ট করেছে যে, যাদের নাম চূড়ান্ত এবং অতিরিক্ত ভোটার তালিকায় রয়েছে, তাদের নতুন কার্ডের প্রয়োজন নেই। অর্থাৎ, পূর্বের ভোটার কার্ড ব্যবহার করেই তারা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কমিশন সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকা এবং Supreme \titleonly কোর্টের নির্দেশের পর বের হওয়া অতিরিক্ত তালিকায় নাম থাকা ভোটারদের পুরনো কার্ডগুলি আবারও সক্রিয় হয়ে যাচ্ছে। তবে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন কিন্তু ট্রাইব্যুনালে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে সক্ষম হবেন, তাদের ক্ষেত্রে নতুন কার্ড ইস্যু করার বিষয়টি এখনও বিবেচনাধীন। ডেটা সার্ভারে তথ্য মিললে তাদের পুরনো কার্ডও বৈধ হতে পারে।

অন্যদিকে, যারা প্রথমবার ভোটার হওয়ার জন্য ‘ফর্ম-৬’ পূরণ করেছেন, তাদের জন্য নিয়ম অনুযায়ী নতুন ভোটার কার্ড ইস্যু করা হবে। তবে তালিকায় নাম থাকা পুরনো ভোটারদের জন্য আপাতত নতুন কোনো কার্ড দেওয়ার পরিকল্পনা নেই কমিশনের। তাই ভোটারদের পরামর্শ দেওয়া হচ্ছে, বিভ্রান্তিতে পড়ে কেউ যেন নিজেদের পুরনো ভোটার কার্ডটি নষ্ট বা ফেলে না দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *