আজকের রাশিফল: খুলবে কি ভাগ্যের বদ্ধ দুয়ার? জেনে নিন ১২ রাশির লাভ-ক্ষতির খতিয়ান – এবেলা
এবেলা ডেস্কঃ
মেষ: আজ আপনার ব্যবসায় দারুণ লাভের হাতছানি রয়েছে। তবে বাবা-মায়ের সঙ্গে তর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। বকেয়া কাজগুলো আজই সেরে ফেলুন। নতুন প্রেমের পথে কিছুটা বাধা আসতে পারে, তাই সতর্ক থাকুন।
বৃষ: যারা সম্পত্তি কেনাবেচা করতে চান, তাদের জন্য দিনটি বেশ শুভ। বাড়তি আয়ের সুযোগ এলেও প্রতিবেশীদের সঙ্গে আইনি ঝামেলা এড়িয়ে চলুন। কাজের জায়গায় ভালো খবর পেলেও পেটের সমস্যায় ভুগতে হতে পারে।
মিথুন: আপনার দীর্ঘদিনের কোনো সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। উচ্চশিক্ষায় বড় সুযোগ আসার সম্ভাবনা আছে। তবে অতিরিক্ত কাজের চাপে শরীর কিছুটা দুর্বল হতে পারে। বাইরের ঝামেলা থেকে দূরে থাকুন।
কর্কট: আজ হুটহাট কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। হাড়ের ব্যথা বা পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন। পরিশ্রম করলেও আর্থিক উন্নতিতে কিছুটা সময় লাগবে। ব্যবসায় বিনিয়োগের আগে বারবার ভেবে দেখা প্রয়োজন।
সিংহ: রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ দারুণ দিন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকলেও পারিবারিক বিষয়ে কিছুটা অশান্তি হতে পারে।
কন্যা: আজ আপনার সাফল্যের যোগ রয়েছে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। তবে শরীরের দিকে নজর দিন, দুর্বলতা আপনাকে ভোগাতে পারে।
তুলা: আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষটি আজ আপনার ক্ষতি করতে পারে, তাই সাবধান। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। তবে কর্মব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে না পারায় ক্ষোভ তৈরি হতে পারে।
বৃশ্চিক: উপস্থিত বুদ্ধির জোরে আজ কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটবে। তবে বেহিসেবি খরচ আপনার সংসারে অশান্তি ডেকে আনতে পারে। যানবাহনে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা নিন।
ধনু: বাড়ির জন্য বা জমি সংক্রান্ত বিষয়ে লাভের মুখ দেখতে পারেন। শিক্ষার্থীদের জন্য কোনো সুখবর আসতে পারে। তবে শারীরিক অসুস্থতার কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক টানাপোড়েন সামলে নিন।
মকর: আপনার উদ্ভাবনী শক্তি আজ আয়ের নতুন পথ খুলে দেবে। ব্যবসায়ীদের লাভের অংক বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও পথঘাটে চলাফেরায় বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি।
কুম্ভ: আজ কোনো সমস্যায় পড়লে বন্ধুর অকৃত্রিম সাহায্য পাবেন। ব্যবসায়ীদের ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। তবে কর্মস্থলে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য ধরলে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ হবে।
মীন: প্রভাবশালী কোনো ব্যক্তির সান্নিধ্যে আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে। পুরনো আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রেমের সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। ঘরোয়া কাজগুলো দ্রুত সেরে ফেলুন।

