লেটেস্ট নিউজ

আসাম নির্বাচনে আজমলের হাত ধরলেন ওয়েইসি, ২ ও ৩ এপ্রিল যৌথ সমাবেশের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের পর এবার প্রতিবেশী রাজ্য আসামেও সক্রিয় হয়ে উঠলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বিহার ও বাংলায় জোট গঠনের পর, আসন্ন বিধানসভা নির্বাচনে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ-এর সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। তবে সরাসরি আসন ভাগাভাগি নয়, বরং আজমলের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন হায়দরাবাদের এই সাংসদ।

মিম সূত্রে জানানো হয়েছে, আগামী ২ ও ৩ এপ্রিল আসামে এআইইউডিএফ প্রার্থীদের হয়ে একাধিক জনসভায় অংশ নেবেন ওয়েইসি। এর মধ্যে বদরুদ্দিন আজমলের কেন্দ্র হোজাই জেলার বিন্নাকান্দিও রয়েছে। গত বৃহস্পতিবার প্রাক্তন বিধায়ক আবদুল রহমান আজমলের সঙ্গে বৈঠকের পর এই যৌথ প্রচারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ পূর্ব ভারতে মিমের শক্তি বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টারই অংশ।

কংগ্রেসের সঙ্গে পূর্বতন জোট ভেঙে যাওয়ার পর এবারের নির্বাচনে একা লড়ছে এআইইউডিএফ। এই পরিস্থিতিতে ওয়েইসির উপস্থিতি আসামের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আগামী ৯ এপ্রিল আসামের ১২৬টি আসনে এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওয়েইসির এই সফর রাজ্যের নির্বাচনী লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *