লেটেস্ট নিউজ

বউমা কেন কাজ করে না এই রাগে গলায় অ্যাসিড ঢেলে দিল স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার মনোহরপুরে চাঞ্চল্য। সংসারের কাজ নিয়ে বিবাদের জেরে গৃহবধূকে জোর করে অ্যাসিড খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। হাসনাবাদ থানার এই ঘটনায় অভিযুক্ত স্বামী রাহুল গাজীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। শাশুড়ির দাবি, কাজ না করা নিয়ে অশান্তির জেরে ছেলে এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনায় চারজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *