লেটেস্ট নিউজ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে দাউদাউ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের লাভপুরে জনসভা শেষ হতেই হুলস্থূল কাণ্ড! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়ার মুহূর্ত পরেই দাউদাউ করে জ্বলে উঠল সভামঞ্চ। আগুনের শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনায় চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে। দমকলের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হলেও এই অগ্নিকাণ্ড ঘিরে দানা বাঁধছে রহস্য। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের কথা বলা হলেও খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক।

এদিন সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে অভিষেক ঘোষণা করেন, লড়াই এবার বিজেপিকে ৫০-এর নিচে নামানোর। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা— একাধিক ইস্যুতে সুর চড়ান তিনি। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের জন্য আগামী ৫ বছরে ১ লক্ষ ২ হাজার টাকা দেওয়ার বড় প্রতিশ্রুতিও দেন বীরভূমের মাটি থেকে। তবে রাজনৈতিক সেই উত্তাপের রেশ কাটতে না কাটতেই খোদ সভামঞ্চে আগুনের গ্রাসে চলে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *