লেটেস্ট নিউজ

“এক আসনে বিচারক-অপরাধী?”—শাহকে অতীতের ‘চার্জশিট’ মনে করিয়ে তৃণমূলের তীব্র খোঁচা! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা ৩৫ পাতার ‘চার্জশিট’-এর কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস। শনিবার কলকাতায় পাল্টা সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদরা বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দাগেন। তৃণমূল নেতৃত্বের দাবি, যে দলের শাসনে ভিন রাজ্যে নারী সুরক্ষা নেই এবং বাঙালিদের অপমান করা হয়, তাদের মুখে বাংলার সমালোচনা মানায় না।

পাল্টা আক্রমণে ব্রাত্য বসু শেক্সপিয়রের উপমা টেনে বলেন, বিচারক ও অপরাধী একাসনে বসলে যা হয়, এই চার্জশিট ঠিক তেমনই। অমিত শাহের অতীত টেনে তাঁকে ‘তড়িপাড়’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেতারা। মহুয়া মৈত্র অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, আর এখন তারা বাংলায় এসে নির্লজ্জভাবে ভিত্তিহীন অভিযোগ তুলছে।

সাবেক বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বারবার মিথ্যাচার করছেন। তৃণমূলের স্পষ্ট বার্তা, বুলডোজার মডেল বা কেন্দ্রীয় সংস্থার ভয় দেখিয়ে বাংলার মানুষকে দমন করা যাবে না। বিজেপি সরকারের এই ‘চার্জশিট’কে পুরোপুরি প্রত্যাখ্যান করে তৃণমূল আগামী নির্বাচনে নারী শক্তির জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *