আমেরিকার জন্য তৈরি হচ্ছে নরক, পা রাখলেই ফিরতে হবে কফিনে! ইরানের রণংদেহি হুঙ্কার – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আরও জোরালো হচ্ছে। মার্কিন বাহিনীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের মাটিতে পা রাখা মানেই নিশ্চিত মৃত্যু। তেহরান টাইমস-এর প্রথম পাতায় ‘Welcome to Hell’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সংঘাতের ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে।
ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করায় জল্পনা তুঙ্গে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার দাবি করছেন, তবে তলে তলে সামরিক প্রস্তুতি জারি রয়েছে। পাল্টায় ইরান হুমকি দিয়েছে, স্থলপথে হামলা হলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করা হবে।
ইরানের তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছেই মার্কিন সেনা অবস্থানের সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে ইজরায়েল ইতিমধ্যেই তেহরান ও বৈরুতে হামলা চালিয়েছে, যার জবাবে হিজবুল্লাও সরাসরি যুদ্ধে জড়িয়েছে। কূটনৈতিক আলোচনার মাঝেই এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও আক্রমণ পুরো অঞ্চলকে এক অনিশ্চিত পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।

