লেটেস্ট নিউজ

উত্তরবঙ্গে পদ্ম শিবিরে প্রার্থী নিয়ে তুমুল অসন্তোষ: অন্তর্ঘাত রুখতে কড়া নজরদারি বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরবঙ্গের একাধিক আসনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে কোন্দল চরম আকার ধারণ করেছে। মালবাজার, ময়নাগুড়ি ও আলিপুরদুয়ারসহ বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের পক্ষ থেকে ভোটের মুখে বড় ধরনের অন্তর্ঘাত বা ‘সাবোতাজ’-এর আশঙ্কা করছে গেরুয়া শিবির।

বিদ্রোহ দমনে এবং ক্ষুব্ধ কর্মীদের শান্ত করতে ভিনরাজ্যের বিস্তারকদের ময়দানে নামিয়েছে বিজেপি নেতৃত্ব। সন্দেহভাজন কর্মীদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে, যাতে দলের অভ্যন্তরীণ তথ্য প্রতিপক্ষের কাছে পাচার না হয়। তবে দলের জেলা স্তরের নেতাদের একাংশ স্বীকার করেছেন যে, অনেক কর্মীই বর্তমানে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে।

বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য এই কোন্দলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, সাময়িক মান-অভিমান থাকলেও ভোট শেষ পর্যন্ত পদ্ম ফুলেই পড়বে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির বহু কর্মী ইতিম্যধেই তাঁদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে এই কোন্দল মিটিয়ে সংগঠনকে এককাট্টা করাই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *