লেটেস্ট নিউজ

ইরান যুদ্ধের আবহে কিমের সংহারী রূপ! উত্তর কোরিয়ার এই নতুন মারণাস্ত্র কাঁপিয়ে দেবে দুনিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইজরায়েল যুদ্ধের ডামাডোলে বিশ্ব যখন অস্থির, ঠিক তখনই নিজের ভয়ঙ্কর সামরিক শক্তির জানান দিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। রবিবার সকালে দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ কিমের বেশ কিছু চাঞ্চল্যকর ছবি প্রকাশ করেছে, যা দেখে কপালে ভাঁজ পড়েছে বিশ্বনেতাদের।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো কিমের তদারকিতে সম্পন্ন হওয়া ‘সলিড ফুয়েল ইঞ্জিন’ চালিত মিসাইলের পরীক্ষা। তরল জ্বালানির চেয়ে এই কঠিন জ্বালানি চালিত মিসাইল অনেক দ্রুত উৎক্ষেপণ করা যায়, ফলে শত্রুপক্ষের পক্ষে একে ট্র্যাক করা প্রায় আসাম্ভব। কিম জং উন এই সফল পরীক্ষাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, এটি দেশের সামরিক শক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কিম কোরিয়ান স্পেশাল ফোর্সের মার্শাল আর্ট প্রদর্শনী এবং আধুনিক ‘মেইন ব্যাটেল ট্যাংক’-এর মহড়াও সচক্ষে পরিদর্শন করেন। যুদ্ধের এই আবহে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে কিম স্পষ্ট করে দিয়েছেন যে, পরমাণু অস্ত্র ও আধুনিক যুদ্ধকৌশলে উত্তর কোরিয়া এখন যে কোনো লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *