নিজেদের ঘরের মাঠে ১৪ বছরের খরা কাটাতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স, কি পারবে কেকেআরের বাধা টপকাতে
আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। গত ১৪ বছর ধরে আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয়ের মুখ দেখেনি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই, যা আজ বদলে ফেলতে বদ্ধপরিকর হার্দিক বাহিনী। তবে ওয়াংখেড়েতে মুম্বাইয়ের দাপট থাকলেও কেকেআর তাদের রেকর্ড উন্নত করতে মরিয়া।
এই ম্যাচে বিশেষ নজর থাকবে ফিন অ্যালেনের ওপর, যাকে মাত্র ২ কোটি টাকায় দলে নিয়েছে কলকাতা। চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৬টি ইনিংসে রেকর্ড ৫০টি ছক্কা হাঁকানো এই মারকুটে ওপেনার আজ মুম্বাইয়ের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। রোহিত শর্মা বনাম সুনীল নারিনদের এই দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

