লেটেস্ট নিউজ

১২ কোটির ফেরারিতে হার্দিক পাণ্ডিয়াকে নাজেহাল করল মুম্বইয়ের স্পিড ব্রেকার – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। মাঠের লড়াইয়ের বদলে এবার রাজপথে কঠিন চ্যালেঞ্জের মুখে তারকা ক্রিকেটার। নিজের ১২ কোটি টাকার বিলাসবহুল ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’ নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে চরম বিপাকে পড়লেন তিনি। ইটালিয়ান এই সুপারকারের লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে শহরের উঁচু স্পিড ব্রেকার পার করতে রীতিমতো ঘাম ছুটল তাঁর।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দামি গাড়িটি ঘষা খাওয়া থেকে বাঁচাতে হার্দিককে সেটি আড়াআড়িভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে চালাতে হচ্ছে। নেটিজেনরা এই দৃশ্য দেখে রসিকতায় মেতেছেন। কেউ বলছেন, ‘মুম্বইয়ের রাস্তা ১, ফেরারি ০’, আবার কেউ লিখেছেন, ‘আইপিএলের আগে স্পিড ব্রেকার প্র্যাকটিস সারছেন হার্দিক’। তবে বিপত্তি সামলে রাস্তার ধারের পুলিশ কর্মীদের সঙ্গে হাসিমুখে করমর্দন করে সৌজন্যও দেখিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজেকে এই বিশেষ গাড়িটি উপহার দিয়েছিলেন হার্দিক, যার সংগ্রহে আগে থেকেই রয়েছে রোলস-রয়েস ও ল্যাম্বোরগিনির মতো একাধিক দামি মডেল।

বিপত্তি কাটিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় কেকেআর-এর মুখোমুখি হতে প্রস্তুত পাণ্ডিয়া ব্রিগেড। পাঁচ বছরের ট্রফি খরা কাটিয়ে ষষ্ঠ শিরোপার লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া নীল-পল্টনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *