লেটেস্ট নিউজ

মার্কিন আদালতে দোষ স্বীকার কানাডিয়ান ড্রাগ মাফিয়া গুরমৃত সিধুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কানাডার ব্র্যাম্পটন নিবাসী ৬২ বছর বয়সী গুরমৃত সিধু আমেরিকায় ১৭ মিলিয়ন ডলারের মাদক পাচার চক্রের পান্ডা হিসেবে দোষ স্বীকার করেছেন। মেথামফেটামিন এবং কোকেনের মতো প্রাণঘাতী মাদক সীমান্ত পার করে পাচারের অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তি বর্তমানে মার্কিন ফেডারেল হেফাজতে রয়েছেন।

কানাডা থেকে হস্তান্তরের পর সিধু তার অপরাধমূলক সাম্রাজ্যের কথা কবুল করায় ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ২০২৬ সালের জুলাই মাসে আদালত চূড়ান্ত সাজা ঘোষণা করবে। দুই দেশের তদন্তকারী সংস্থাগুলোর সমন্বিত অভিযানে এই আন্তর্জাতিক মাদক পাচারকারী ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *