বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে জঙ্গি সম্বোধন করে বিপাকে অধ্যাপক – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুর পিইএস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুরলীধর দেশপাণ্ডের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রকে শ্রেণিকক্ষে ‘জঙ্গি’ বলে ডাকার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ক্লাস থেকে বাইরে যাওয়ার অনুমতি চাইলে ওই ছাত্রকে উদ্দেশ্য করে তিনি কুরুচিকর সাম্প্রদায়িক মন্তব্য করেন। অধ্যাপক আরও দাবি করেন যে ইরান যুদ্ধের জন্য ওই ছাত্ররাই দায়ী এবং ডোনাল্ড ট্রাম্প এসে তাদের নিয়ে যাবেন।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পড়ুয়াদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনএসইউআই (NSUI) এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপককে সাময়িক বরখাস্ত করেছে। বর্তমানে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। পাঠকদের মধ্যে এই ঘটনাটি ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

