লেটেস্ট নিউজ

লিভার পচিয়ে দিচ্ছে ৩টি সাধারণ খাবার আজই সাবধান না হলে বিপদ – এবেলা

এবেলা ডেস্কঃ

শরীরের ছাঁকনি বা লিভারকে সুস্থ রাখতে চাইলে তিনটি বিষাক্ত খাবার থেকে এখনই দূরত্ব তৈরি করা জরুরি। লেডি হার্ডিঞ্জ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড. এল. এইচ. ঘটেকার জানিয়েছেন, অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার লিভারে মেদ জমিয়ে ‘ফ্যাটি লিভার’-এর ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত, অতিরিক্ত চিনি বা মিষ্টিজাতীয় খাবার লিভারের কার্যক্ষমতা নষ্ট করে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। তৃতীয়ত, প্যাকেটজাত বা প্রসেসড ফুডে থাকা প্রিজারভেটিভ ও কেমিক্যাল সরাসরি লিভারের কোষের ক্ষতি করে।

লিভারকে বিষমুক্ত রাখতে ডায়েটে পালং শাক, ব্রকলি, গাজর ও বিট রাখা প্রয়োজন। এছাড়া রসুন ও হলুদ প্রাকৃতিকভাবে লিভার ডিটক্স করতে সাহায্য করে। সুঅভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত জল পান, নিয়মিত ব্যায়াম এবং মদ্যপান ত্যাগ করলে দীর্ঘকাল লিভার সতেজ রাখা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *