লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় গণছাঁটাই! রাজ্যজুড়ে ক্ষোভের দাবানল ও কেন্দ্রীয় বাহিনীকে কালো পতাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের মুখে বঙ্গে নজিরবিহীন বিশৃঙ্খলা। ভোটার তালিকা থেকে ঢালাও নাম বাদ পড়ায় দিকে দিকে জ্বলে উঠল ক্ষোভের আগুন। হাওড়ার জগৎবল্লভপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট—রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন হাজার হাজার মানুষ। কোথাও কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসা, আবার কোথাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে চলল প্রতিবাদ।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে। সেখানকার কাউন্সিলরের দাবি, বেছে বেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, হাওড়ায় প্রায় ৮৫০ এবং হাসনাবাদে ৬৫৫ জন ভোটারের নাম বাদ পড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা না হওয়ায় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে।

উল্লেখ্য, Supreme \titleonly কোর্টের নির্দেশে নথিপত্র যাচাইয়ের পর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। আর এই তৃতীয় তালিকার পরেই রাজ্যজুড়ে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার তথ্য সামনে আসছে। ক্ষুব্ধ ভোটারদের জন্য রবিবার থেকেই ট্রাইবুনাল পোর্টাল চালু করেছে নির্বাচন কমিশন। ভোটের আগে এই বিশাল সংখ্যক মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *