লেটেস্ট নিউজ

আকাশে আগুনের গোল্লা আর বিষাক্ত ধোঁয়ায় ঢাকল ইজরায়েল – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের ছোঁড়া একের পর এক মিসাইল রুখতে গিয়েই বিপত্তি। মিসাইলের ধ্বংসাবশেষ সরাসরি আছড়ে পড়ল ইজরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নিওত হোভাভের ওপর। মুহূর্তের মধ্যে একটি কীটনাশক ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ৪০টিরও বেশি কলকারখানা সংবলিত এই ইন্ডাস্ট্রিয়াল জোনে এখন চরম জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণভয়ে এলাকা ছাড়ছেন শ্রমিকরা। বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কায় জারি হয়েছে রেড অ্যালার্ট। উদ্ধারকারী দল জানিয়েছে, অন্তত একজন গুরুতর আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। ইজরায়েলি পুলিশের দাবি, আকাশপথে ধেয়ে আসা পাঁচটি মিসাইল ধ্বংস করার সময় সেগুলোর জ্বলন্ত টুকরো জনবসতি ও কারখানার ওপর পড়লে এই বিপর্যয় ঘটে। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *