লেটেস্ট নিউজ

তৃণমূল-বাম ছেড়ে একাই লড়বে কংগ্রেস! অধীর-মৌসমদের নিয়ে ২৮৪ প্রার্থীর মেগা তালিকা প্রকাশ – এবেলা

এবেলা ডেস্কঃ

একাই লড়ার অঙ্গীকার বাংলার নির্বাচনে! প্রথম দফাতেই ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা করে চমক দিল কংগ্রেস। বহরমপুরের নিজের গড় থেকেই লড়াইয়ে নামছেন হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে ঘাসফুল শিবির ছেড়ে হাত শিবিরে ফিরতেই মালতিপুর কেন্দ্রের টিকিট পেলেন প্রাক্তন সাংসদ মৌসম নূর। ২৯৪টি আসনেই জেতার লক্ষ্যে এবার কোমর বেঁধে নামছে রাহুল গান্ধীর দল।

দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির ম্যারাথন বৈঠকের পরেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এআইসিসি ইন-চার্জ গোলাম আহমেদ মীর জানিয়েছেন, ২৯৪টি আসনের জন্য প্রায় ২৫০০ আবেদন জমা পড়েছিল। কর্মীদের আবেগকে মর্যাদা দিতেই কোনও জোট ছাড়াই লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালিকায় রয়েছেন একাধিক পরিচিত মুখ। দার্জিলিং থেকে মাধব রায়, সুজাপুর থেকে আব্দুল হান্নান এবং ডায়মন্ড হারবার থেকে গৌতম ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। দমদমে সুস্মিতা বিশ্বাস এবং আসানসোলের দুই কেন্দ্রে সৌভিক মুখার্জি ও প্রসেনজিৎ পুইতন্ডির ওপর ভরসা রেখেছে হাইকম্যান্ড। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে ভোটগ্রহণ। বাংলার ভাগ্য নির্ধারণ হবে ৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *