লেটেস্ট নিউজ

কুয়েতের ওপর ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধের চরম উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার রাতে আচমকা কুয়েতের সামরিক শিবিরে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন দিয়ে হামলা চালাল ইরান। যদিও কুয়েতি প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবুও একটি সামরিক ঘাঁটিতে আছড়ে পড়া প্রজেক্টাইলের আঘাতে ১০ জন সেনা গুরুতর আহত হয়েছেন। কুয়েত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আকাশসীমা রক্ষায় বায়ুসেনা এখন হাই অ্যালার্টে রয়েছে।

এই ভয়াবহ হামলার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্রুত কোনো সমঝোতা বা চুক্তির সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন যে, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে ইরানের নৌবাহিনী এবং বিমানবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার দাবি অনুযায়ী, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও সামরিক সম্পদ ইতিমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডা থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, সামরিক চাপের মুখে পড়েই ইরান এখন কূটনীতির পথে হাঁটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *