বাংলার মসনদ কার দখলে? হাইভোল্টেজ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বাজল বিধানসভা নির্বাচনের রণভঙ্কা। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে মেগা লড়াই। দুই দফায় ২৯৪টি আসনে চলবে ভাগ্য নির্ধারণের পালা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই ভোটের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।
তৃণমূল থেকে বিজেপি কিংবা বাম-কংগ্রেস জোট—পার্থি তালিকায় একের পর এক চমক দিয়ে ময়দানে নেমেছে সব পক্ষই। একদিকে যেমন অধীর চৌধুরী বা মৌসম নূরের মতো হেভিওয়েটরা লড়ছেন, তেমনই নজর কাড়ছে দীপ্সিতা ধরের মতো তরুণ তুর্কিদের নামও। কার মাথায় উঠবে জয়ের মুকুট? ৪ মে গণনার দিনেই মিলবে সেই উত্তর। অশান্তি রুখতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। এক নজরে দেখে নিন আপনার কেন্দ্রে ভোট কবে—
- প্রথম দফা: ২৩ এপ্রিল (১৫২টি আসন)
- দ্বিতীয় দফা: ২৯ এপ্রিল (১৪২টি আসন)
- ভোট শুরু: সকাল ৭টা থেকে
- ফলাফল ঘোষণা: ৪ মে

