জমি প্রতারণা কাণ্ডে এবার ইডির জালে দেবাশিস কুমার! সিজিও কমপ্লেক্সে শুরু ম্যারাথন জিজ্ঞাসাবাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ কলকাতার হেভিওয়েট নেতা তথা রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। জমি জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের ডায়েরিতে নাম মেলায় এদিন সাতসকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে এই তৃণমূল নেতাকে। ইডি সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন এবং প্রভাবশালী যোগসূত্র খতিয়ে দেখতেই এই কড়া পদক্ষেপ। কোটি কোটি টাকার এই কেলেঙ্কারিতে বিধায়কের ভূমিকা ঠিক কী ছিল, তা জানতেই চলছে জেরা। ভোটের মুখে এই ঘটনায় চরম অস্বস্তিতে শাসক শিবির।

