মমতাকে হারাতে ধর্মেন্দ্র ও দিলীপকে নিয়ে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু – এবেলা
এবেলা ডেস্কঃ
হলদিয়ায় বিশাল শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষ। মনোনয়ন পেশের পর শুভেন্দু দাবি করেন, গতবারের তুলনায় এবারের লড়াই অনেক বেশি সহজ। তাঁর মতে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক এখন বিজেপির সুশাসনের ওপর ভরসা রাখছে, আর হিন্দু ভোট হয়েছে আরও ঐক্যবদ্ধ।
নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু। তিনি স্পষ্ট জানান, এসআইআর চালু হওয়ার পর ভুয়ো ভোটারদের দাপট কমবে, ফলে ভবানীপুরেও পদ্ম শিবিরের জয় নিশ্চিত। ২৩ এপ্রিল পর্যন্ত নন্দীগ্রামে প্রচার সেরে ২৪ তারিখ থেকে সরাসরি ভবানীপুরে ঘাঁটি গাড়বেন তিনি। মমতাকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে শুভেন্দুর হুঙ্কার, ২৯ তারিখ কাজ শেষ করে তবেই তিনি মাঠ ছাড়বেন।

