ভিকির ছবিতে শ্রদ্ধা
April 13, 2026

ভিকি কৌশলের পরবর্তী পিরিয়ড ড্রামা ‘মহাবতার’-এ মুখ্য নারী চরিত্রে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। ম্যাডক ফিল্মসের এই বিগ বাজেট ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই শ্রদ্ধার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। যদি তিনি রাজি হন, তবে এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন ভিকি ও শ্রদ্ধা। ‘ছাভা’র সাফল্যের পর ম্যাডকের সঙ্গে ভিকির এটি তৃতীয় কাজ। পরিচালক অমর কৌশিক জুন মাস থেকেই এই ছবির শ্যুটিং শুরু করার পরিকল্পনা করছেন।
