যোগীর সভার পরেই বিজেপি কর্মীদের বাসে হামলা
April 13, 2026

বাঁকুড়ার পাত্রসায়েরে যোগী আদিত্যনাথের সভা শেষে ফেরার পথে সোনামুখীতে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সম্পূর্ণ বিনা প্ররোচনায় তাঁদের বাসে অতর্কিতে ইটবৃষ্টি করে। এই হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ঘটনার তীব্র প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে প্রবল বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের ক্ষুব্ধ কর্মী ও সমর্থকরা, এলাকায় চরম উত্তেজনা।
