বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা এবং তৃণমূল কাউন্সিলরকে মারধরে উত্তপ্ত মাথাভাঙা
April 13, 2026

রবিবার শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়ি ও কনভয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে মাথাভাঙা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দিনভর দফায় দফায় প্রবল উত্তেজনা ছড়ায়। পাশাপাশি, তৃণমূলের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে এখন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছে।
