সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের অসুস্থতার রহস্য, কেন রিপোর্ট চাইল কমিশন?

সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের অসুস্থতার রহস্য, কেন রিপোর্ট চাইল কমিশন?

কোচবিহারে ভোটের এক সপ্তাহ আগে কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সন্ধ্যায় তুফানগঞ্জের একটি স্কুলে থাকা অবস্থায় তাঁরা অসুস্থ হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং বৃহস্পতিবারের মধ্যেই তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

অসুস্থ জওয়ানদের দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রাথমিকভাবে একে খাদ্যে বিষক্রিয়া বলে উল্লেখ করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১৪ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। জওয়ানরা নিজেরাই রান্না করে খেয়েছিলেন বলে জানা গেছে। অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত করতে তাঁরা যে খাবার ও পানীয় জল গ্রহণ করেছিলেন, তার মান পরীক্ষার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *