ভোটের মুখে ‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে তোলপাড়, তৃণমূলের নিশানায় বিজেপি!

ভোটের মুখে ‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে তোলপাড়, তৃণমূলের নিশানায় বিজেপি!

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রবর্তিত ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। ক্ষমতায় এলে রাজ্যের নারীদের মাসে তিন হাজার টাকা ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে এই কার্ড বিলি ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়, যা মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজকে লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।

বিজেপির এই পদক্ষেপকে ভোটারদের প্রভাবিত করার কৌশল হিসেবে অভিহিত করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোটের মুখে এ ধরনের কার্ড বিলি আদর্শ আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। এখন এই কার্ড বিলি নিয়ে ওঠা বিতর্কের প্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *