কলকাতা থেকে কেদার-বদ্রী যাত্রা! আইআরসিটিসি-র সাথে ঘুরে আসুন স্বপ্নের পথে।

কলকাতা থেকে কেদারনাথ ও বদ্রীনাথ ধাম ভ্রমণের জন্য একটি বিশেষ ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। আট দিন ও সাত রাতের এই ভ্রমণসূচিটি ২৫ মে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে। তীর্থযাত্রীদের সুবিধার্থে এই প্যাকেজে বিমানের টিকিট, আবাসন, স্থানীয় পরিবহন, খাবার এবং ভ্রমণের বীমা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিশেষ সফরে মোট ২০ জন যাত্রী অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী, কলকাতা বিমানবন্দর থেকে শুরু হওয়া এই সফরে পর্যটকদের দিল্লি হয়ে হরিদ্বারে নিয়ে যাওয়া হবে। এরপর গুপ্তকাশী ও গৌরিকুণ্ড হয়ে কেদারনাথ এবং যোশীমঠ হয়ে বদ্রীনাথ দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। ফেরার পথে ভ্রমণার্থীরা ঋষিকেশ ভ্রমণের সুযোগ পাবেন। এই প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪৬ হাজার ২০০ টাকা (তিনজনের জন্য), ৫১ হাজার ৭৫০ টাকা (দু’জনের জন্য) এবং ৫৪ হাজার ৬০০ টাকা (একক যাত্রীর জন্য)।
