দক্ষিণের রাজ্যের জন্য বড় সুখবর, আসন কমবে না একটিও!

দক্ষিণের রাজ্যের জন্য বড় সুখবর, আসন কমবে না একটিও!

লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উদ্বেগ প্রশমনে ‘নো-লস’ মডেলের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদে ‘ডিলিমিটেশন বিল ২০২৬’ এবং ‘১৩১তম সংবিধান সংশোধনী বিল’ নিয়ে আলোচনাকালে তিনি জানান, এই প্রক্রিয়ায় কোনো রাজ্যের বর্তমান আসন সংখ্যা কমবে না, বরং প্রতিটি রাজ্যেই আসন সংখ্যা বৃদ্ধি পাবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলোর রাজনৈতিক প্রতিনিধিত্ব বজায় রাখাই এই মডেলের মূল উদ্দেশ্য।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে ৮৫০টি করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র, যার মধ্যে ৮১৫টি রাজ্যের এবং ৩৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নির্ধারিত থাকবে। এই পুনর্বিন্যাসে সব রাজ্যের আসন গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অমিত শাহ জানান, এর ফলে তামিলনাড়ুর আসন ৩৯ থেকে বেড়ে ৫৯, কর্ণাটকের ২৮ থেকে ৪২ এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার আসন সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি, ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার স্বার্থে এই ডিলিমিটেশন প্রক্রিয়া অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *