আদানির মুখে চওড়া হাসি, মুকেশ আম্বানির কপাল পুড়ল কীভাবে!

ব্লুমবার্গের ‘বিলিয়নিয়ার্স ইনডেক্স’-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এশিয়ার ধনীতম ব্যক্তির তালিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। ১৭ এপ্রিল ২০২৬-এর হিসাব অনুযায়ী, ৯২.৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন গৌতম আদানি। অন্যদিকে, ৯০.৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে মুকেশ আম্বানি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। শেয়ার বাজারের ওঠানামা ও কো ম্পা নির মূল্যায়নের ওপর ভিত্তি করেই এই রদবদল ঘটেছে।
গত কয়েক মাস ধরে এই দুই শিল্পপতির সম্পদের ব্যবধান অত্যন্ত সীমিত ছিল। আদানির এই শীর্ষস্থান অর্জনকে তার ব্যবসায়িক সক্ষমতা এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে বাজারের অস্থিরতার কারণে শীর্ষস্থান ধরে রাখা উভয় শিল্পপতির জন্যই একটি নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের শীর্ষ ধনীদের তালিকায় আদানির পর মুকেশ আম্বানি, লক্ষ্মী মিত্তল ও শিব নাদার রয়েছেন। শীর্ষস্থান দখলের এই প্রতিযোগিতা মূলত আন্তর্জাতিক অর্থনীতিতে তাঁদের অবিরাম প্রভাবেরই ইঙ্গিত দেয়।
